কারোনায় স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে নতুন বছরের প্রথম দিনে বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার নতুন বছরের পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে রাজধানীর মাতুয়াইলে কয়েকটি প্রেস পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনায় স্বাস্থ্যবিধির কারণে ১ জানুয়ারি বই উৎসব না হলেও ৯৫ শতাংশ বই বেশির ভাগ স্কুলে পৌঁছে যাবে। তবে বাকি ৫ ভাগ বই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে স্কুলে পৌঁছাবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে, তবে ভর্তির প্রক্রিয়া শেষ হবে জানুয়ারির শেষ নাগাদ। তাই ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলাম শুরু করার আগে আমরা ১০০টি স্কুলে নতুন কারিকুলামের গবেষণা চালাব ভেবেছিলাম। তবে সেটি কমিয়ে ৬০টি স্কুল করা হয়েছে। ওই স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হবে। বাকিদের জানুয়ারি মাসেই ধাপে ধাপে বই দেওয়া হবে।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, যারা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়ম করেছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে। তাদের আর কখনো কাজ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।
করোনার ওমিক্রন ধরন বিষয়ে দীপু মনি বলেন, বিশ্বজুড়ে ওমিক্রন ছড়াচ্ছে, তবে সার্বিক বিষয় সরকার পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে মার্চে গিয়েও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে তিনি জানান।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে