তিন মাস আগে ছেলেসন্তানের জন্ম দেন কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা শান্তা আক্তার। এর কয়েক দিন পর শান্তার বাসার কাছেই বাসা ভাড়া নেন এক নারী। ওই নারী অল্প কয়েক দিনের মধ্যেই শান্তার সঙ্গে বেশ সখ্য গড়ে তোলেন। এর সুবাদে শিশুটিকে প্রায়ই কোলে নিয়ে আদর করতেন। আর এ বিশ্বাসের সুযোগ নিয়ে শিশুটিকে চুরি করে ৭ মার্চ উধাও হন ওই নারী। তবে শেষরক্ষা হয়নি। এ ঘটনায় পারভিন বেগম নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুকে উদ্ধার করেছে র্যাব।
গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দীন এ তথ্য জানান। এ সময় উদ্ধার করা শিশুটিকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
র্যাব জানায়, ৭ মার্চ ভোরে শিশুপুত্রকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্না করতে যান মা শান্তা। কিছু সময় পরে ঘরে এসে শিশুটিকে না পেয়ে নানা জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে র্যাবের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। একটি সিসিটিভি ফুটেজ দেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র্যাব।
র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দীন আরও বলেন, পারভিন বেগম নবজাতক ও শিশু অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নবজাতকের তথ্য সংগ্রহ করতেন। এরপর কাছাকাছি বাসা ভাড়া নিয়ে শিশুর পরিবারের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। তাঁদের বাসায় নিয়মিত যাতায়াত করে বিশ্বস্ততা অর্জন করতেন। এরপর সুযোগ বুঝে নবজাতক চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে দিতেন। পারভিনের বিরুদ্ধে এর আগেও তিনটি শিশু চুরির অভিযোগ রয়েছে। তাঁকে পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
১১ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে কেসি রোডের পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে