ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে ও দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মৃতরা হলেন—গুলশান থানার মামলার আসামি আব্দুল মাবুদ (৫৮) ও নেত্রকোনার আটপাড়া থানার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল বারেক (৭০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, আব্দুল বারেকের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানা এলাকায়। তিনি ওই এলাকার একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। শুক্রবার কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।
অপরদিকে, আব্দুল মাবুদ রাজধানীর গুলশান থানার একটি মামলার আসামি। আমেরিকান অ্যাম্বাসিতে ঢুকে পড়ায় সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় তিনি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। আজ রোববার দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আব্দুল মাবুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ও শিশুরা অনিরাপদ বলে দাবি করেছেন হিল উইমেন্স ফেডারেশনের নেতারা। খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিশেষ নারী সম্মেলনে নেতারা স্থানীয় রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে ইউপিডিএফের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপসহ সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা তুলে ধরেন।
২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী থাকলেও তা টিকবে না। কারণ এ দেশের মানুষ প্রকৃতিগতভাবেই প্রগতিশীল, অসাম্প্রদায়িক। বাংলাদেশের সমাজের গভীরে যে অসাম্প্রদায়িকতা রয়েছে, তাকে জোর করে মুছে দেওয়া যাবে না।
৩ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ এ দেশের সর্বনাশ করে গেছে, বাংলাদেশের রিজার্ভ চুরি করে ফিলিপাইনে নিয়ে গেছে তারা। ‘আয়নাঘর’ নামে কোনো টর্চার সেল ছিল, এটা এ দেশের মানুষ কখনোই জানত না। আওয়ামী মাফিয়াগোষ্ঠী আয়নাঘর নামে টর্চার সেল বানিয়ে নিরীহ মানুষকে নির্যাতন করেছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে