নাটোরের গুরুদাসপুরে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ‘জয় বাংলা’স্লোগান দেওয়ার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে আগামী ১১ নভেম্বর আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ নির্দেশ দেন।
এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী হাজির হন এবং ক্ষমা চেয়ে আবেদন করেন। জেলা শিক্ষা অফিসারের পক্ষে ছিলেন আইনজীবী গাজী মোস্তাক আহমেদ। শিক্ষকের পক্ষে ছিলেন আইনজীবী বশির আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক দলের অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে শ্লোগান দেওয়ায় তার নির্দেশে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল।
রিটকারী আইনজীবী বশির আহমেদ বলেন, শুনানিতে হাইকোর্ট শিক্ষা অফিসারকে উদ্দেশ্য করে বলেন, ‘এমপি হোক আর যেই হোক কেউ আইনের ঊর্ধ্বে না। এমপির নির্দেশে ওই শিক্ষককে বরখাস্ত করে আপনি নিজেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ শিক্ষক মাসুদুর রহমানের বিরুদ্ধে আনা হয়েছে এটা আপনার বিরুদ্ধেও আনা হতো। যেহেতু ক্ষমা চেয়েছেন, তাই আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না’।
আদালত শিক্ষা অফিসারকে আরও বলেন, জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান। এটা স্কুলে বা স্কুলের বাইরেও দিতে পারে। শিক্ষকের বরখাস্তের আদেশ বেআইনি। রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে জয় বাংলা স্লোগানের বিষয়ে সতর্ক থাকবেন।
গত ২২ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবীর সই করা এক চিঠিতে গুরদাসপুর উপজেলার দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তার আগে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি দোষ স্বীকার ক্ষমা প্রার্থনা করেন। পরে জবাবের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হলে তিনি সাময়িক বরখাস্তের আদেশ দেন। পরে জনস্বার্থে শিক্ষকের পক্ষে রিট করেন আইনজীবী বশির আহমেদ।

সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
২০ মিনিট আগে
পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া...
৩৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১ ঘণ্টা আগে