ফরিদপুরের সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ করা ১২ কেজি গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারি হলেন-গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া এলাকার মতিউর রহমান মুন্সী (৪৫) ও আশিক মুন্সী (৩০) এবং একই উপজেলার হাজারীবাগ এলাকার আজগর আলী মোল্যা (৩০)।
গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারিকে আজ রোববার দুপুর ২টার দিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কেশারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালি জোন) মোহাম্মদ আব্দুল মতিন।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন যাবৎ সালথায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে