বন্যার কারণে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-সিলেট রেলযোগাযোগ আজ শনিবার আবার সচল হয়েছে। এদিন বেলা ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস নিয়মিত শিডিউল অনুযায়ী রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।
কমলাপুর রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত পরশু থেকে ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ হয় যায়। আজ সকালে ওই রুটে শিডিউল অনুযায়ী ট্রেন চালু হয়েছে। সকালে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে।
এর আগে, গত বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ রেলওয়ের শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। হবিগঞ্জে রেল সেতু ডুবে যাওয়ার আশঙ্কা থাকায় এই পথে রেলযোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। তাতে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী ছয়টি ট্রেনই বন্ধ রয়েছে।
শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ এ তথ্য নিশ্চিত করেছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেছিলেন, পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত সিলেট বিভাগের রেলপথে রেলযোগাযোগ বন্ধ থাকবে।
গৌর প্রসাদ দাশ পলাশ জানিয়েছিলেন, ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে। পানির স্রোত সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ‘খোয়াই সেতু’ ছুঁই ছুঁই। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে রেলযোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে আটক করেছে
১ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১২ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২৯ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে