
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ মো. শরীফের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন।
শরীফের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে—কুমিল্লার রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ১টি বেসমেন্ট,১টি সেমি বেসমেন্ট ও দ্বিতীয় তলায় ১২২ বর্গফুটের দোকান। এ ছাড়া তাঁর নামে থাকা ৩টি ব্যাংক হিসাব ও ৬টি বিও হিসাব এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের একটি ব্যাংক হিসাব।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশনা দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন সম্পদ ক্রোক ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আবু শাহাদাৎ মো. শরীফের বিরুদ্ধে পদ-পদবি ব্যবহারের মাধ্যমে প্রভাব খাটিয়ে অন্য কোনো উৎস থেকে অবৈধভাবে অর্থ অর্জন করে নিজ ও স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের ব্যাংক হিসাবে আনয়ন করে বৈধতা প্রদানের চেষ্টা গ্রহণপূর্বক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদের হিসাবে স্থানান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।
দুদক আবেদনে জানায়, আবু শাহাদাৎ মো. শরীফের নামের স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও বিও হিসাব এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তার মজুমদার নামের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ও বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ আবশ্যক।

উৎসবমুখর পরিবেশে সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।
২ মিনিট আগে
লালমনিরহাট জেলার ১০০ কিলোমিটার রেলপথে ১২২টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অনুমোদিত ৯২টি এবং অনুমোদনহীন রয়েছে ৩০টি। কিন্তু অনুমোদিত ক্রসিংগুলোর মধ্যে মাত্র গেটম্যান রয়েছে ৩২টিতে। বাকি ৬০টিতেই কোনো গেটম্যান নেই। ফলে অরক্ষিত এসব স্থানে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে।
৬ ঘণ্টা আগে
মৌলভীবাজারে গত চার দিন বৈশাখী ঝড়ে বিদ্যুৎ না থাকায় চা-কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে চা-পাতার গুণাগুণ নষ্টসহ লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ে বিদ্যুৎ-ব্যবস্থার উন্নয়ন না করা হলে চরমভাবে ব্যাহত হবে চা-পাতার প্রক্রিয়াজাত।
৬ ঘণ্টা আগে
বছরে দুবার ধান হয়, একবার টমেটো—এমন তিন ফসলি জমি প্রতিবিঘা বছরে লিজ দেওয়া হয়েছে ২ হাজার ৭৫০ টাকা দরে। এমন ৭০ বিঘা জমি লিজ দেওয়ার ক্ষেত্রে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ও এলাকায় যে প্রচার চালানোর কথা সেটা করা হয়নি।
৮ ঘণ্টা আগে