
গাজীপুরের শ্রীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
ধর্ষণের শিকার কিশোরী (১৪) নেত্রকোনা জেলার বাসিন্দা। সে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে।
অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) এমসি বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থেকে তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তাঁর মেয়ে। পরে কারখানার গেটের পাশে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে যান মেয়েকে। সেখানে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর বাবা একটি ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পরই অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ খুব দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও থানার ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১ মিনিট আগে
কৃষক ও খেতমজুরদের সমস্যা ও সংকট নিরসন, কৃষি উৎপাদন ব্যয় কমানো, ফসলের ন্যায্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
২ মিনিট আগে
পুরান ঢাকার কলতাবাজারে একটি ছাত্রী মেস থেকে র্যাব পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে ওই শিক্ষার্থীকে না নিয়েই র্যাব সদস্যরা চলে যান বলে জানিয়েছে...
১৪ মিনিট আগে
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিস না মানায় ২০ সদস্যের একটি পরিবারকে ২৩ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাঁদের সঙ্গে আশপাশের কেউ কথা বললে, তাঁদের অটোরিকশায় চড়লে কিংবা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সালিসে।
১ ঘণ্টা আগে