Ajker Patrika

যাত্রাবাড়ীতে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ জুন ২০২৬, ২১: ০২
যাত্রাবাড়ীতে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি প্রাইভেট কার থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি-ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (৪৫), মাহবুব আলম মানিক (৩৮) ও নজরুল ইসলাম (৪৭)।

আজ বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

অধিনায়ক বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থানার ডেমরা রোডের কাজলারপাড় এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা গাড়িটি আটক করেন। তল্লাশি চালিয়ে প্রাইভেট কার থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১৩টি তাজা গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র-সংক্রান্ত অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং সেগুলো কোথায় ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

র‍্যাব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত