রাজধানীর ডেমরার বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে রাজীব (৩৩) নামের এক লেগুনা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনায় থাকা অন্তত ১২ যাত্রী।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সকাল সোয়া ১০টার দিকে রাজীবকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, লেগুনা চালক রাজীবের বাবার নাম মমতাজ হোসেন। সূত্রাপুর নারিন্দা কোম্পানীগঞ্জ এলাকায় স্ত্রী ডালিয়া আক্তার ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তিনি।
আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০), আব্দুল বাতেন (৪৪)। বাকিদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লেগুনা যাত্রী মো. হৃদয় ও শান্ত আহমেদ জানান, তারা যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বড়ফাগামী লেগুনায় যাচ্ছিলেন। বাঁশেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন। লেগুনায় অন্তত ১২ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। সেই বাসটিকে ওভারটেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনে দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে মৃতের নাম পরিচয় জানা যায়নি। পরে তার পকেটে থাকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযানের বিষয়ে তদন্ত কমিটি করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান কোনো খারাপ উদ্দেশে (ইলমোটিভ) ওই অভিযান চালিয়েছিলেন কি-না, তা খতিয়ে দেখতে...
৮ মিনিট আগে
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
২০ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
৪২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে