
রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন। আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে ককটেলগুলো উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে যাত্রাবাড়ী থানা-পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি।

বগুড়ার শাজাহানপুরে স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে খাদিজা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর ছেলে, পুত্রবধূ ও তিন বছরের নাতি আহত হয়েছেন। আজ সোমবার ভোরে রানীরহাট-মালঞ্চা আঞ্চলিক সড়কের মাথইলচাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে স্কয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ...
৩৬ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে...
২ ঘণ্টা আগে