
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ বিভিন্নভাবে ১৬ জন আহত হন। গতকাল সোমবার উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ সংঘর্ষ বাধে।
আহত ব্যক্তিরা হলেন—কালিকাপুর গ্রামের মকবুল হোসেন, নাজির হোসেন, আশরাফ আলী, জহিরুল ইসলাম, ছায়দুল ইসলাম, আমেনা বেগম, সখিনা বেগম, লতিফা বেগম, বশির মিয়া, সেলিম মিয়া, তৈয়ব আলী, ফয়সাল, সেলিম। তাঁরা মনসুর আলী বাড়ির পক্ষের লোক।
অন্যদিকে প্রতিপক্ষ সাবুদ আলীর পক্ষের আহত ব্যক্তিরা হলেন মোখলেস, নাজির মিয়া ও লাক মিয়া। ককটেল বিস্ফোরণে চোখে আঘাতপ্রাপ্ত মকবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক বছর আগে নজীর মিয়ার একই এলাকার হাসান মিয়ার ছেলে মনু মিয়ার কাছ থেকে একটি জমি ক্রয় করে। একই জমি অন্য আরেকজনকে কিনে দিতে চান নান্নু মিয়া মেম্বার। এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশি মীমাংসায় সুরাহা না হওয়ায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা মো. মোর্শেদুল ইসলাম বলেন, আহত দুজন চিকিৎসা নেন। মকবুল হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে জেলায় পাঠানো হয়েছে। নাজির হোসেন চিকিৎসা নিচ্ছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে