বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এফএএসএস) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘এমপ্যাথি, টলারেন্স অ্যান্ড সোশ্যাল কোহেশন: বিল্ডিং আ বেটার সোসাইটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবে তরুণ প্রজন্মের মানসিকতা, মূল্যবোধ ও সামাজিক আচরণে ব্যাপক পরিবর্তন এসেছে। এর ফলে নতুন সম্ভাবনার পাশাপাশি অসহিষ্ণুতা, বিভাজন ও সামাজিক মেরুকরণের মতো চ্যালেঞ্জও বেড়েছে। ভবিষ্যৎ সমাজে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে তরুণদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া হক এবং বিইউপির সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার শাম্মি আক্তার।
সেমিনারে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নাশকতার মামলায় নড়াইল জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুম ওরফে ভিপি মাসুমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আদালত সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গাউসুল আযম মাসুম ভওয়াখালী এলাকার মশিউল আযমের ছেলে।
৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝড়টি আঘাত হানে। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
১২ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা টেরে ডেস হোমস্ (টিডিএইচ) বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট রিসার্চ গ্র্যান্ট প্রোগ্রাম ২০২৬’ চালু হয়েছে। এ কর্মসূচির অধীন মোট ৩১টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে সাতজন শিক্ষার্থীকে গবেষণায় অনুদানের জন্য নির্বাচিত ক
১৫ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ার একটি গ্রামে এক বিধবাকে (৪৩) ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল। কয়েক দিন পর তাঁর টিপসই নেওয়া হয় একটি কাগজে। পরে সেই টিপসই ব্যবহার করে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। ওই নারীর দাবি, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি।
১৫ মিনিট আগে