
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ আন্দোলনে শিক্ষকদের সংখ্যা কমেনি বরং বেড়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উদ্দেশে এ কথা বলেছেন আন্দোলনরত শিক্ষকেরা।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৬ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি থেকে শিক্ষামন্ত্রীর উদ্দেশে এমন কথা বলেন শিক্ষকেরা।
আন্দোলনরত শিক্ষকেরা বলেন, ‘আমাদের শিক্ষামন্ত্রী দুই-তিন দিন আগে বললেন, আন্দোলন থেকে নাকি বেশির ভাগ শিক্ষক চলে গেছেন। বাকি যাঁরা আছেন, তাঁরাও নাকি কয়েক দিন এখানে থেকে চলে যাবেন। কিন্তু শিক্ষামন্ত্রী আপনি এসে দেখেন শিক্ষকদের সংখ্যা বেড়েছে নাকি কমেছে? জোরালো আন্দোলন জোরালোই আছে। শিক্ষকদের সংখ্যা কমেনি বরং বেড়েছে। বাই রোটেশনে শিক্ষকেরা আসছেন, যাচ্ছেন, এই ধারা চলমান থাকবে। যত দিন পর্যন্ত জাতীয়করণ করার এই আন্দোলন চালিয়ে যেতে হয়, আমরা চালিয়ে যাব।’
শিক্ষকেরা আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী জানালেন নির্বাচনের আগে নাকি জাতীয়করণ করা সম্ভব নয়। কিন্তু আমরা বলব, নির্বাচনের আগেই জাতীয়করণ করা সম্ভব। স্কুলের ফান্ড ও শিক্ষার্থীদের বেতন সরকারের নিয়ন্ত্রণে নিয়ে খুব সহজেই জাতীয়করণ করা সম্ভব। এ জন্য সরকারের কোনো বাড়তি অর্থ খরচ হবে না। তাই আমরা এবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব আপনি আমাদের সমস্যার সমাধান করে দিন।’
আজকের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদসহ শিক্ষকনেতারা।
এদিকে, জাতীয়করণের দাবিতে আন্দোলনে শত শত শিক্ষক জড়ো হওয়ায় আজকেও প্রেসক্লাবের সামনের একপাশের রাস্তা বন্ধ ছিল। শিক্ষকেরা নিজেদের রচনা করা কবিতা, গান পরিবেশন করে আন্দোলনকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করছেন।

ভবন নির্মাণে দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে পেতে হয় নির্বাহী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে অবনতি। অনিয়মের কারণে চার বছর পদোন্নতি স্থগিত থাকে। কর্মস্থলে সময়মতো না আসা, সহকর্মীদের সঙ্গে বাজে আচরণের জন্য দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। তদবির বাণিজ্যে অতিষ্ঠ হয়ে খুলনা মহানগর বিএনপির নেতারা...
৪ ঘণ্টা আগে
একই গাছের ডালে পাশাপাশি অসংখ্য বাসা। কোনো বাসায় বক, কোনো বাসায় সারস, কোনোটায় পানকৌড়ি। সঙ্গে রয়েছে বাদুড়সহ নানা প্রজাতির পাখি। প্রতিটি গাছে ভিন্ন প্রজাতির পাখির বসবাস হলেও নেই কোনো দ্বন্দ্ব, খাবার নিয়ে বিরোধ কিংবা বাসা দখলের লড়াই। শান্তিপূর্ণ সহাবস্থানের এমন বিরল দৃশ্য দেখা মিলছে বাগেরহাটের...
৪ ঘণ্টা আগে
প্রকৃত মাদকসেবী ও কারবারিদের শনাক্ত এবং দ্রুত বিচারের আওতায় আনতে অভিযুক্ত ব্যক্তিদের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। সীমান্তসংলগ্ন জেলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৫ মামলায় ২৩৫ আসামির ডোপ টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২২২ জনের...
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
৫ ঘণ্টা আগে