
রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি অবৈধ শটগান ও ৬৩টি লিডবল কার্তুজ উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর থানার উত্তর সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের একটি বাসা থেকে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানার উত্তর সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের জনৈক আবুল কাশেম খান তাঁর লাইসেন্সকৃত পয়েন্ট ১২ বোর শটগানটি সরকারি নির্দেশনা অনুযায়ী থানায় জমা না দিয়ে, অবৈধভাবে নিজ হেফাজতে রেখেছেন বলে খবর আসে। পরে এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শটগান ও লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।
আরও জানানো হয়, উদ্ধারকৃত শটগান এবং ৬৩টি লিডবল কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করে মোহাম্মদপুর থানায় জমা করা হয়েছ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (৮ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
৪ মিনিট আগে
শিক্ষক বদলি বাণিজ্য করা, কর্মচারীদের বেতনের টাকা আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি (স্ট্যান্ড রিলিজ) করার খবর ছড়ানোর পর তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে অবরুদ্ধ করেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।
১৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনায় গ্রেপ্তার কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন।
২৪ মিনিট আগে