অক্টোবরের মাঝামাঝিতেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। আজ শনিবার সকল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা প্রায় দু শ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩ হাজারের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৩ হাজার ৪ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪১ জন এবং বাইরে ৪২ জন। এ সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২১ হাজার ২০১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ২৪৯ জন। এ সময়ে মারা গেছেন ৮৩ জন। ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে মোট রোগী ভর্তি আছেন ৮৬৯ জন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি ৬৮৮ জন। অন্যত্র ১৮১ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন, টিবি হাসপাতালে একজন, মুগদা জেনারেল হাসপাতালে দুইজন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজনসহ মোট ৬৫ জন। এই ৬৫ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃষ্টিপাত না কমা পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদেরা। বৃষ্টি হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে বলে জানাচ্ছেন তাঁরা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে