
রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাজু শেখ, মোহাম্মদ ফাহিম, সুমন গাজী ও মো. রাসেল।
বিকেলে চারজনকে আদালতে হাজির করে হাজারীবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই মো. আব্দুল হাই প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ সকালে অভিযান চালিয়ে হাজারীবাগ ঝাউচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হাজারীবাগের কালুনগর বেড়িবাঁধ এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা রওশন আরা, তাঁর ছেলে লিটন (৪০) ও নাতি রোহানকে (১০) লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এসে সাদ্দাম হোসেন নামের একজন আটক করে। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
অন্যদিকে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রওশন আরা মারা যান। লিটন ও রোহানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মৃত রওশন আরার মেয়ে রুনা আক্তার বাদী হয়ে আজ সকালে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
উল্লেখ্য, ঘটনাস্থল থেকে আটক সাদ্দাম হোসেন গণপিটুনির শিকার হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। এ জন্য তাঁকে আদালতে হাজির করা হয়নি।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে