
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। মামলার কার্যক্রম বাতিল চেয়ে মোয়াজ্জেম হোসেনের করা আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই রায় দেন।
এর আগে ২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে গত বছর হাইকোর্টে আবেদন করেন মোয়াজ্জেম হোসেন। শুনানি শেষে গত বছর হাইকোর্ট রুল জারি করে মোয়াজ্জেম হোসেনের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করেন।
রুল নিষ্পত্তি করে আজ রায় ঘোষণা করা হয়। মোয়াজ্জেম হোসেনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও খন্দকার মারুফ হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী শাহীন আহমেদ।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেন। এর বাইরে মারা যাওয়ায় আরও কয়েকজন অব্যাহতি পান।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
১৫ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার
২১ মিনিট আগে
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৩৬ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৩৯ মিনিট আগে