
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত চট্টগ্রামের পাঁচ গুণীজনকে চট্টগ্রাম সমিতি, ঢাকার পক্ষ থেকে সম্মাননায় ভূষিত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতি ভবনে চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা পদক তুলে দেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন—স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি বিমল গুহ, কবি আসাদ মান্নান এবং কবি ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী সম্মাননায় ভূষিতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সমাজের গুণীজনদের ভালো কাজকে সম্মান দিলে ভালো কাজ করতে সবাই উৎসাহিত হয়। সে কারণে চট্টগ্রাম সমিতির এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
চট্টগ্রাম সমিতিকে ঢাকার বুকে একখণ্ড চট্টগ্রামরূপে বর্ণনা করে ড. হাছান মাহমুদ বলেন, ‘এই সমিতি প্রতি বছর মেজবান আয়োজন করে। পাশাপাশি তাদের আহ্বান জানাব, তাঁরা যেন প্রতি বছর ঐতিহাসিক বলী খেলারও আয়োজন করে। কারণ ঐতিহ্য আমাদের বড় ঐশ্বর্য। সেই সাথে দেশের সকল পত্রিকায় ছোটদের জন্য বিশেষ পাতার গুরুত্ব বৃদ্ধিও শিশু-কিশোরদের বিকাশে অত্যন্ত জরুরি।’
গুণীজনদের সঙ্গে নিয়ে এ সময় চট্টগ্রামের প্রয়াত লেখক আহমদ মমতাজের লেখা ‘আবহমান চট্টগ্রাম: কবি-সাহিত্যিক ও তাঁদের সাহিত্যকর্ম’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
চট্টগ্রাম সমিতি, ঢাকার সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের পাশাপাশি বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো, সহসভাপতি প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, সাহিত্য সম্পাদক প্রকৌশলী জাহিদ আবছার চৌধুরী প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে