
প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও মাদারীপুরের বিভিন্ন মৌজায় ২০টি দাগের জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের সরকারি পরিচালক আল-আমিন সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আবেদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তদন্তকালে তাঁর মাদারীপুরের বিভিন্ন মৌজায় ২০টি দাগে বিপুল পরিমাণ জমির তথ্য পাওয়া গেছে। এসব জমির মূল্য ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।
এ ছাড়া ব্যাংকের বিভিন্ন হিসাবে বিপুল অর্থ লেনদেনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা স্থিতি রয়েছে।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তের সময় দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, তিনি এসব সম্পদ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অর্থাৎ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত ৯ ফেব্রুয়ারি তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রশ্নফাঁসের মামলায় তিনি কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম নগরের ইস্পাহানী বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর। আগুনে কেউ হতাহত না হলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (২৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে জাকির হোসেন রোডের ইস্পাহানী গেট-সংলগ্ন এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং ভাটার জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। পরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
২২ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় গণপিটুনিতে মো. নীরব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
২৮ মিনিট আগে
মিরপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৯ মিনিট আগে