প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, একটা কেস যদি ২০-২৫ বছর পেন্ডিং থাকে, তাহলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে কেন? এ দেশে সুবিচার পাওয়া যায়, বিচার পাওয়া যায়, এটা তারা ভাববে কেন? বরং ভাববে বিচার-আচার দিনকে দিন উঠে গেছে। অর্থাৎ কনফিডেন্সের মাত্রা আমার মনে হয় দিন দিন লোপ পেয়ে গেছে। আমাদের দায়িত্ব হলো কনফিডেন্স ফিরিয়ে আনা।
আজ রোববার দুপুরে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামানকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আমি প্রধান বিচারপতি হিসেবে যোগদান করার পর পরই বলেছি, প্রজাতন্ত্রের মালিক জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই তাদের প্রতি সুবিচার করতে হবে। সকাল ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে হবে। এ ক্ষেত্রে আইনজীবীদেরও সহযোগিতা করতে হবে। মানুষ টাকার অভাবে যেন সুবিচার থেকে বঞ্চিত না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট এটিএম মোস্তফা, সাধারণ সম্পাদক বিজন বোস, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট স্বপন সোম প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে