বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের টঙ্গীতে ছাত্রদের ওপর গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে টিটুকে টঙ্গীর পাগাড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মামুনুর রশিদ টিটু (৩৫)। সে গাজীপুর মহানগরীর ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির পদে রয়েছেন। টিটু টঙ্গীর পাগার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই টঙ্গীর কলেজগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আন্দোলনরত ছাত্র নয়ন হোসেন (২০) পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত নয়নের বাবা জাকির হোসেন ৭৯ জনের নাম উল্লেখ করে শনাক্ত আরও ১০০ জনকে ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে গত ১৮ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। এই মামলায় সন্দেহজনক আসামি হিসেবে পুলিশ যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মামুনুর রশীদ যুবলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
১ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
২ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
২ ঘণ্টা আগে