
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া ১৪ বছর বয়সী সেই কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘ছেলেটি গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা দেখতে এসেছিল। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তার বিরুদ্ধে সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এর আগে পুলিশ জানিয়েছিল, ওই কিশোরের আচরণ সন্দেহজনক। জিজ্ঞাসাবাদের সময় সে নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো ছাত্রদল, কখনো ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দেয়। তার ব্যাগে কিছু কাগজপত্র ও উপকরণ পাওয়া যায়, যা দেখে ধারণা করা হয়, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত।

আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
৪ মিনিট আগে
খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই বিভাগে নতুন করে ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন চিকিৎসা নিতে ভর্তি হন।
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহ বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠী, পানি সংকটাপন্ন এলাকা ও নিরাপদ খাবার পানির সীমিত সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর জন্য ১০০টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির চেঙ্গরবিল এলাকায় ঘটনাটি ঘটে।
১৭ মিনিট আগে