
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় জান্নাতুল ফেরদৌস নামে এক ছাত্রলীগ নেত্রীকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জান্নাতুল ফেরদৌস শাখা কলেজ ছাত্রলীগের সহসভাপতি ও বেগম রাজিয়া ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী। মারধর করে বের করে দেওয়া নিয়ে ইডেন ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে-বিপক্ষে মিছিল হয়েছে।
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও হল দখল নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জান্নাতুল ফেরদৌস। সাক্ষাৎকার দেওয়ার দুই দিন পর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় তাঁকে হেনস্তা করারও অভিযোগ ওঠে।
কথা কাটাকাটির একটি অডিও রেকর্ডে শোনা যায়, জান্নাতুল ফেরদৌস বলছেন, ‘আমাকে হাত ধরতেছে, সবাই আমার পিছনে লাগছে, আমাকে রোকসানা ধরছে। রিতু, স্বর্ণা, নুরজাহান, ফেরদৌসী, লিমা আপু, পপি, জ্যোতি আপু আছে; মীম ইসলাম আছে, বিজলী আছে, রোকসানা আছে। তারা আমাকে ধরছে।’ নামগুলো বলার সময় এই ফোন রাখ বলে আওয়াজও শোনা যায়।
এ বিষয়ে জানতে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলাতানাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি। রাজিয়া বেগম ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নারগিস রুমা ও কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার ফোন দেওয়া হলে তাঁরাও ফোন রিসিভ করেননি।

কক্সবাজার সৈকতে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় এক কটেজ মালিককে খালাস দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বরিশাল কোতোয়ালি মডেল থানায়....
২৬ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার প্রতিবাদে ‘সেলফি পরিবহন’-এর ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট)-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান...
২৯ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার হয়।
৩৬ মিনিট আগে