
সন্তান জন্মের সময় প্রসূতি মায়েদের ব্যথা উপশম ও অপারেশনের সময় বা পরে ব্যবহার করা হয় ‘জি-পেথিডিন’ ইনজেকশন। এটি তৈরির অনুমোদন রয়েছে শুধু গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের। অথচ ঘুমের ইনজেকশন ‘জি-ডায়াজিপাম’কে ঘরোয়াভাবে রূপান্তর করে চেতনানাশক ‘জি-পেথিডিন’ ইনজেকশন বানিয়ে দীর্ঘ ৭সাত-আট বছর ধরে বাজারজাত করে আসছিল একটি চক্র। জি-ডায়াজিপাম’-এর লেবেল পাল্টে চেতনানাশক জি-পেথিডিন ইনজেকশন হিসেবে বিক্রি করতেন তাঁরা।
গত সোমবার মতিঝিল, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলমগীর খাঁন (৪০), মাসুদ রানা (২৯) ও আহসান হাবীব শাওন (৩০)। এ সময় তাঁদের কাছ থেকে জি-পেথিডিন ইনজেকশন ২০০ পিস, ২২০ পিস জি-পেথিডিনের অ্যাম্পুল, ১ হাজার ১০ পিস জি-ডায়াজিপামের অ্যাম্পুল, ৫২০ পিস জি-পেথিডিনের খালি বক্স, ২০০ পাতা জি-পেথিডিন ইনটেক স্টিকার, ৫ কেজি অ্যাসিডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার আলমগীর মিটফোর্ড এলাকা থেকে ঘুমের ইনজেকশন জি-ডায়াজিপাম প্রতি পিস ৮ টাকায় কেনেন। বাসায় এনে অ্যাসিডে ভিজিয়ে রেখে লেবেলগুলো তুলে ফেলেন। পরে সেগুলোতে ব্যথানাশক জি-পেথিডিনের লেবেল লাগিয়ে ফয়েল পেপার দিয়ে প্যাকেটজাত করেন। ৮ টাকায় কেনা জি-ডায়াজিপাম ইনজেকশনের লেবেল পাল্টে প্রতি পিস ৬০০ টাকায় বাজারজাত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি।
ডিবিপ্রধান আরও বলেন, পেথিডিন ইনজেকশন ব্যবহার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি ছাড়াই বিভিন্ন নামী-দামি হাসপাতালের ফার্মেসিতে এসব ভেজাল পেথিডিন ইনজেকশন বিক্রি করা হতো। বারিধারা জেনারেল হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালিয়ে ২০০ ভেজাল পেথিডিনসহ সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, মিটফোর্ডে কারা এসব ঘুমের ইনজেকশন বিক্রি করত এবং কোন কোন স্থানে এসব পেথিডিন বিক্রি করা হচ্ছে—এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এই পেথিডিন ইনজেকশন প্রয়োগে কেউ মৃত্যুঝুঁকিতে পড়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
২ ঘণ্টা আগে
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বুধবার রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে...
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ১০৮ জন শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য শিক্ষাছুটিতে রয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনের ছুটির মেয়াদ শেষ হলেও যোগ দেননি বিশ্ববিদ্যালয়ে। এতে শিক্ষকসংকট বাড়ছে। এই পরিস্থিতিতে কয়েকজন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
গাছগুলো এখন পথচারী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামান্য ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসেই গাছ উপড়ে পড়ছে কিংবা বড় বড় ডাল ভেঙে সড়কে পড়ছে। এতে গত এক বছরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ থেকে ২০ জন।
২ ঘণ্টা আগে