
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৯ আবাসিক ছাত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার টানিয়ে দিয়েছেন হলের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার অবাঞ্ছিত ঘোষণা করে ছবিসহ এই ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা। অবাঞ্ছিত সবাই জবি শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন।
অবাঞ্ছিত ঘোষণা করা এই শিক্ষার্থীরা হলেন মনোবিজ্ঞান বিভাগের ইভা রহমান, প্রাণিবিদ্যা বিভাগের স্বর্ণা পাটোয়ারী, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের মৈত্রী বাড়ৈ, বাংলা বিভাগের আফিয়া আঞ্জুম, গণিত বিভাগের নিপুণ ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের মুনিয়া আক্তার যুথি, দর্শন বিভাগের রিশাত আরা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৃজা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফারহানা ঐশী। তাঁদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হলে ছাত্রী নির্যাতন ও হুমকি দিয়ে মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে হলের আবাসিক ছাত্রী নাঈমা আক্তার রিতা বলেন, ‘গত জুলাই মাসে আমরা যারা আন্দোলনে গিয়েছি, তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আমাদের তালিকা করার কথাও শোনা যায়। ফ্যাসিবাদ সরকারের গণহত্যার চিত্র দেখার পরও যারা সেই গণহত্যার পক্ষে অনলাইন কিংবা অফলাইনে তাদের অবস্থান আন্দোলনের বিপক্ষে স্পষ্ট করেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের স্থায়ীভাবে হল থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩৩ মিনিট আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩৫ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪০ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
১ ঘণ্টা আগে