গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে থমকে গেছে রাজধানীর জনজীবন। এর মধ্যে অনেক মানুষ তার স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে ছুটছেন গ্রামের বাড়ি। কেউ কেউ ব্যস্ত আছেন কোরবানির পশু জবাইয়ের প্রস্তুতি নিয়ে। এদিকে রাজধানীর কয়েকটি পোশাক মার্কেট ক্রেতাশূন্য দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানের ঈদের তুলনায় কোরবানের ঈদে এমনিতে বেচাবিক্রি কম থাকে। তার ওপর সকাল থেকে টানা বৃষ্টিতে মানুষ বাসা থেকে বের হতে পারেনি। ফলে নীরস মুখে সকাল থেকে বসে আছেন অধিকাংশ দোকানি।
ধানমন্ডির রাপাপ্লাজার ডায়না ডিপার্টমেন্ট স্টোরের বিক্রেতা সুমন আহমেদ বলেন, কোরবানের ঈদে তো সবাই গরু-ছাগল নিয়ে ব্যস্ত থাকে। পোশাক কম কেনে। এবার ঈদে বিক্রি অনেক কম হয়েছে। ঈদের বাজারের শেষ দিন বৃষ্টির কারণে মার্কেটে কোনো ক্রেতা আসেনি।
রাপাপ্লাজায় কসমেটিক ও গার্মেন্টস আইটেম বিক্রি করেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, টানা বৃষ্টির কারণে সকাল থেকে কিছুই বিক্রি করতে পারেননি। রাত পর্যন্ত ক্রেতার অপেক্ষা করবেন। তারপর পরিবারের সঙ্গে ঈদ কাটাতে গোপালগঞ্জের গ্রামের বাড়িতে যাবেন।
তবে বৃষ্টির মধ্যেও নারীদের পোশাক আইটেম মোটামুটি বিক্রি হচ্ছে বলে জানালেন নয়া পিরান বুটিকসের মালিক লাবলী। তিনি জানান, বৃষ্টি না হলে আরও বেশি বিক্রি হতো।
রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টার, মৌচাক মার্কেট, ফরচুন শপিং মলেও কোনো ক্রেতা চোখে পড়েনি। ব্যবসায়ীরা সকাল থেকেই ক্রেতার অপেক্ষা করছেন। বিশাল সেন্টারের প্রিয়া ডিপার্টমেন্ট স্টোরের ম্যানেজার রাসেল মিয়াজি বলেন, ‘আজকে তেমন কোনো বিক্রি নেই। আমরা বসে আছি অপেক্ষায়। এভাবে বিক্রি কম হলে আমাদের ঈদের আনন্দও কম হবে।’
ফরচুন শপিং মলের স্টোন গ্যালারির বিক্রেতা মনির জানান, তাঁর দোকানের অধিকাংশ কসমেটিক আইটেম। যা ঈদের সময় বেশি বিক্রি হয়। এই ঈদ মৌসুমে ভালো বিক্রি হয়নি। আশা ছিল বিক্রি হবে। কিন্তু পুরো মার্কেট ক্রেতাশূন্য।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে