
কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে ট্রাক চাপায় রাবেয়া আক্তার জুঁই (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-চামড়া সড়কের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার জুঁই করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা-বয়রা গ্রামের শাহ জুয়েল কিশোরের মেয়ে। জুঁই স্থানীয় আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্বজনরা জানান, বেলা ১১টার দিকে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় জুঁই। বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-চামড়া সড়কের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে জুঁইকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ট্রাক ড্রাইভার ঘটনার পরপর পালিয়ে গেলেও কয়েক ঘণ্টা পর অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে পুলিশ। আটককৃত ট্রাক ড্রাইভার মো. শরিফ (২৯) করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামের মৃত ইসলামের ছেলে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে