
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভেতর মানুষের উপস্থিতি যখন অনেকটা কমে যায়, তখন এক দললোক ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পতাকা ছিল। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দিতে দিতে মিছিলে অংশগ্রহণকারীরা স্মৃতিসৌধের বেদি থেকে মূল ফটকের দিকে অগ্রসর হচ্ছিলেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে তাঁদের তিনজনকে ধরে ফেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সদস্য মো. শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার গাজীরচট শের আলী এলাকার মো. সোহেল পারভেজ (৪১)।
শাহজালাল নামের একজন বলেন, স্লোগান দিয়ে যখন তাঁরা স্মৃতিসৌধের মূল ফটকের দিকে যাচ্ছিলেন, কিছু লোক তাঁদের ধাওয়া করেন। এ সময় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় অনেকে তাঁদের মারধর করার চেষ্টা করেন। উপস্থিত সাংবাদিকেরা তাঁদের সেফ করেন।
অপর একজন বলেন, হামলাকারীদের মধ্যে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে উপস্থিত জনতা কানে ধরান । তাঁকে মারধরও করা হয়। পরে তাঁকে স্মৃতিসৌধ থেকে বের করে দেওয়া হয়।
সাংবাদিকেরা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি।’
মিছিলে অংশ নেওয়া একজন নিজেকে আমিন মুসল্লী পরিচয় দিয়ে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’
পথে কোনো বাধার মুখে পড়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বরগুনা সদর থেকে এসেছি। পথে কোনো বাধার সম্মুখীন হইনি। আর আমাদের তো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, আমরা মুক্তিযুদ্ধের কমান্ড কাউন্সিলের সন্তান।’
তাঁদের অপর একজন বলেন, ‘একই সন্তান দুবার জন্মগ্রহণ করতে পারে না, সুতরাং একই দেশ দুবার স্বাধীন হতে পারে না।’
মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের তিন সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘উসকানিমূলক স্লোগান দিয়ে তাঁরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। এজন্য তাঁদের আটক করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও পাঁচ উপজেলা দপ্তর জনবলসংকটে ধুঁকছে। ছয়টি দপ্তরে মোট ৬৮টি পদের ৩৮টিই শূন্য। এ কারণে প্রশাসনিক কার্যক্রম এবং পশুচিকিৎসা, টিকাদান ও খামারিদের পরামর্শ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
৩১ মিনিট আগে
খরা কাটিয়ে ইলিশের দেখা মিলতে শুরু করেছে বরিশালের নদ-নদীতে। তাই কয়েক দিন ধরে দামও কিছুটা কম। তবে মা ইলিশ ধরা পড়ায় চিন্তিত মৎস্য অধিদপ্তর। এ মাসের শুরুর দিকে মৎস্য অধিদপ্তরের অধীনে দক্ষিণাঞ্চলে ইলিশের ওপর এক সমীক্ষায় বড় শঙ্কার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগে
মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার বাদশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে...
১ ঘণ্টা আগে
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আজ শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে