
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে এবং পেশায় একজন মুদি দোকানি ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়কা ইউনিয়নের তোতা মিয়া ও একই এলাকার ইসলাম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি ইসলাম উদ্দিনের লোকজন তোতা মিয়ার বাড়িঘর ভাঙচুর করে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হলে করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম শুক্রবার বিকেলে উভয় পক্ষকে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার জন্য থানায় ডাকেন।
বিকেল সাড়ে ৪টার দিকে থানার সামনে একটি চায়ের দোকানে এসআই আব্দুল আলীমের উপস্থিতিতে সালিশি বৈঠক শুরু হয়। তবে আলোচনা চলাকালীন একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় এবং তা দ্রুতই মারামারিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মজনু মিয়া গুরুতর আহত হন।
তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য মো. লিংকন মিয়া জানান, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জেরে বিগত সময়ে ইয়াকুব আলী পক্ষ ইমান আলী পক্ষের চলাচলের রাস্তা বন্ধ করে দিলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধান করা হয়। সম্প্রতি ইয়াকুব আলী পক্ষ ইমান আলী পক্ষের বাড়ি-ঘর ভাঙচুর করায় তারা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই আলিম উভয় পক্ষ ও এলাকার গণ্যমানদের নিয়ে থানায় দরবারে ডাকেন।
প্রত্যক্ষদর্শী রুহুল আমিন মাদবর বলেন, `করিমগঞ্জ থানার সামনে মোখলেছের চায়ের দোকানে উভয় পক্ষের মধ্যে সালিশ চলাকালে হইচই শুরু হয়। পরবর্তী সময়ে এ নিয়ে পৃথক বৈঠকে আলোচনা হবে বলে নালিশের সমাপ্তি ঘোষণা করা হয়। দোকান থেকে বের হয়ে আমরা মজনু মিয়াকে রাস্তায় পড়ে থাকতে দেখি।’
ঘটনার বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মুর্শেদ বলেন, `আমি তখন থানায় ছিলাম না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
১৩ মিনিট আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
২৯ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
১ ঘণ্টা আগে