
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভা বিদ্যুৎ বিভ্রাটে নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার বেলা ৩টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তা শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে।
অনুষ্ঠান শুরুর আগে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সংশ্লিষ্ট ডিনের উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে আমরা সম্মান করি। কিন্তু আপনি এখন একটি প্রশাসনিক দায়িত্বে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ছাত্রসংগঠন এখানে কর্মসূচি করছে, অথচ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। এটি অবশ্যই প্রশাসনের দায়িত্বের বিষয়।’
জবাবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘সাড়ে ৩ ঘণ্টা পর্যন্ত জেনারেটর চলেছে। পরে জেনারেটরও বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
ছাত্রশক্তি নেতৃবৃন্দ জানান, বিদ্যুৎ না থাকায় অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

২ জুলাই এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে বাড়ি থেকে বের হন রিজাউলের স্ত্রী পিয়া খাতুন। একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ উত্তোলনও করেন তিনি। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে সন্ধান না পেয়ে ৪ জুলাই মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী পরিবার। স্ত্রীর সন্ধান না পেয়ে ক্ষোভ আর হতাশায় দুই বছর
৮ মিনিট আগে
চট্টগ্রামের চকবাজারে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ মালামাল লুটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দুপুরে চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ওই হামলার ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগর পুলিশ ও র্যাবের পৃথক সাঁড়াশ
২০ মিনিট আগে
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা করা হবে ২৮ জুলাই। ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আজ বুধবার রায়ের এই তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রংপুর মহানগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা।
২৮ মিনিট আগে