
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। শুধু জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে জাদুঘরে আগুন লাগার পৌনে এক ঘণ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ সোমবার সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের চার তলা ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের লালমাটিয়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া, ফায়ার সার্ভিসের কর্মীরা আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করেছে।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক।’

‘মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে’ গত মঙ্গলবার গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মাদক সিন্ডিকেটের সদস্যদের নিয়ে হাজির হয়েছিলেন হেরোইন মাফিয়া জাহাঙ্গীর আলম। এতে অস্বস্তিতে পড়েন অনেকেই। সভায় মাদক কারবারিদের উপস্থিতির বিষয়টিও একজন বক্তার বক্তব্যে উঠে আসে।
২৩ মিনিট আগে
চলছিল এইচএসসি পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যে রোববার (৫ জুলাই) সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন রঙ্গন গোস্বামী। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলে প্রাণ হারান রঙ্গন।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ সময় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী শফিকুলের পরিবারকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং তাদের খোঁজখবর নেন।
২ ঘণ্টা আগে