রাজধানীর আগারগাঁওয়ে আবারও মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে মাটি বোঝাই ট্রাক। এই ঘটনায় চালক আহত হয়েছেন। তবে পিলারের তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর পুলিশ ট্রাকটি সরিয়ে নিয়েছে।
গতকাল শুক্রবার রাতে একটি বাস ও দুটি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাটি বোঝাই ওই ট্রাক আগারগাওয়ের মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে আঘাত করে।
আজ শনিবার সকালে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। এ ঘটনায় বাস চালকও হেল্পার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে, গত ৯ এপ্রিল দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান জাদুঘরের সামনে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে যান।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে