
ফরিদপুরের নগরকান্দায় এক বিএনপি নেতার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় তাঁর স্ত্রী আতঙ্কে অসুস্থ হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে নগরকান্দার চর যশোহরদি ইউনিয়নের চাঁদহাট দহিসারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম আনজুয়ারা লিপি (৪০)। তিনি ৫২ নম্বর চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী নগরকান্দা উপজেলা বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও এস এম আকরাম আলী মুকসুদপুর উপজেলার দেওড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে ২০ থেকে ২৫ জনের পুলিশের একটি দল চাঁদহাট দহিসারা গ্রামে বিএনপি নেতা ইকরাম আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ইকরাম আলীকে না পেয়ে তাঁর বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। একপর্যায়ে ইকরাম আলীর স্ত্রী আনজুয়ারা লিপি অসুস্থ হয়ে পড়েন। এ সময় পাশের বাড়ি থেকে তাঁর ভাগনে রবিউলের স্ত্রীকে ডেকে আনা হয়। এরপর খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ছেলে বিপ্লব ফকির ও উপজেলা মৎস্যজীবী লীগের নেতা দেলোয়ার হোসেন সেখানে যান।
বিপ্লব এই প্রতিবেদককে বলেন, তিনি খবর পেয়ে ইকরাম আলীর বাড়িতে পৌঁছে দেখেন আনজুয়ারা লিপি অসুস্থ অবস্থায় ঘরের সোফায় বসা। তাঁর মুখ দিয়ে ফেনা জাতীয় কিছু বের হচ্ছিল। এরপর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
নিহতের স্বামী ইকরাম আলী বলেন, গতকাল বিকেলে বাড়ি ফেরার পথে বিশ্বরোডের জয়বাংলা মোড়ে তিনি পুলিশ দেখতে পান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। ছেলেকেও বাড়ি থাকতে নিষেধ করেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁর স্ত্রী ফোনে জানান বাড়িতে পুলিশ এসেছে। দরজা খুলতে বলছে। ভয়ভীতি দেখাচ্ছে। এ সময় তিনি তাঁকে দরজা খুলে দিতে বলেন।
তিনি আরও বলেন, এরপর ২০-২৫ জন পুলিশ ঘরের মধ্যে ঢুকে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। তারা আলমারি বাদে সবকিছু তছনছ করে। প্রায় ২০ মিনিট পর পুলিশ পাশের বাড়ি থেকে ভাগনে রবিউলের স্ত্রীকে ডেকে আনে। তাঁরা এসে দেখেন লিপি অসুস্থতায় সোফায় বসা। তাঁর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। পরে তাঁকে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইকরাম আলী বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। আরও কিছু হয়তো হয়েছে। কিন্তু ঘটনার পর আমি তাঁর মোবাইলে ফোন করলেও তিনি ফোনটি ধরতে পারছিলেন না। পরে বাড়িতে এসে দেখি আমার স্ত্রী মারা গেছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ‘নিয়মিত কাজের অংশ হিসেবে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়েছে কি না তা আমার জানা নেই।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, উপজেলায় বিএনপি নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে বিএনপি নেতার স্ত্রী মৃত্যুর বিষয়ে তিনি কিছু জানেন না।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে