Ajker Patrika

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেপ্তার, ৫১ মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেপ্তার, ৫১ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন, মদ, দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ, সাতটি মোবাইল ফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৭০ জন এবং তেজগাঁও বিভাগে ৭৫ জন রয়েছেন। এ ছাড়া মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ২৬ জন, গোয়েন্দা বিভাগে দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৩ হাজার ৮১৮টি ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশি মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পর এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত