
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘একটি ভালো বই একজন ভালো মানুষ গড়তে বিশেষ অবদান রাখে, হতে পারে তার বিশ্বস্ত বন্ধু। নৈতিক অধঃপতন থেকে টেনে তুলে আনতে পারে একটি ভালো বই, একটি লাইব্রেরি। গ্রন্থাগার আন্দোলন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়লে সামাজিক অবক্ষয়, সংশয়, নৈতিক স্খলন দূর হয়ে স্বাধীন সত্তার বিবেকসম্পন্ন বাঙালি জাতি তৈরি হবে।’
আজ শনিবার সকালে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স কক্ষে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩’ উদ্যাপন উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এ মন্তব্য করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
কে এম খালিদ আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বর্তমান সরকার যথাসময়ে ‘রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে মেগা প্রকল্প পদ্মা সেতু ও ঢাকা মেট্রোরেলের উদ্বোধন করা হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০’ ও ‘রূপকল্প ২০৪১ স্মার্ট বাংলাদেশ’ যথাসময়ে বাস্তবায়ন সম্ভব।
স্মার্ট বাংলাদেশ গড়ার সঙ্গে সঙ্গে জ্ঞানমনস্ক, সংস্কৃতিমনা, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণও জরুরি। জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন এই ধারাকে আরও বেগবান করবে, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আলোর পথযাত্রী হয়ে ‘গণগ্রন্থাগার অধিদপ্তর’ কাজ করে যাবে—এই প্রত্যাশা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর ছিদ্দিক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।
এদিকে’ স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সমানে রেখে জনগণকে গ্রন্থগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করার লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গণগ্রন্থাগার অধিদপ্তর।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামীকাল রোববার সকাল ১০টার সময়ে ‘স্মার্ট দেশ গঠনে গ্রন্থাগারের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। মূল প্রবন্ধ পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন মুন্সী।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা ও স্থানীয় গণগ্রন্থাগারসমূহে রচনা, চিত্রাঙ্কন ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিলুপ্তপ্রায় প্যাডেলচালিত স্টিমার বিশ্বের বিভিন্ন স্থানে পর্যটকদের আগ্রহের কেন্দ্রে থাকলেও দৃশ্যত এ দেশের মানুষকে আকৃষ্ট করতে পারছে না। বাংলাদেশে অবশিষ্ট মাত্র চারটি প্যাডেল স্টিমারের অন্যতম পিএস মাহসুদকে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুম এলেই শহর থেকে গ্রাম সর্বত্র কর্মচাঞ্চল্য তৈরি হয়। বিপুল সম্ভাবনা থাকলেও জেলায় এই খাতকে ঘিরে গড়ে ওঠেনি কোনো প্রক্রিয়াজাত শিল্প। ফলে অর্থনৈতিকভাবে কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক ও উদ্যোক্তারা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এবং রাজস্ব শাখার সাবেক কারিগরি কর্মকর্তা (সার্ভেয়ার) মো. নুর চৌধুরীর বিরুদ্ধে রয়েছে দুর্নীতি দমন কমিশনের মামলা। সেই মামলায় একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু একবারও গ্রেপ্তার হননি তিনি।
২ ঘণ্টা আগে
২০১৭ সালের ১৩ জুন। রাঙামাটির কাপ্তাইবাসীর জন্য এটি ছিল এক বিভীষিকাময় দিন। আগের দিন মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। টানা বর্ষণে তখন ঘরবন্দী মানুষ। সকালে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে পাহাড়ধসে হতাহতের মৃত্যুর খবর। ওই দিনের পাহাড়ধসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় প্রাণ হারায় ১৮ জন।
২ ঘণ্টা আগে