
রাজধানীর গুলশানে মদের চালানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ৫৪০ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার রবিউল ইসলাম (২১) নওগাঁর রাণীনগর উপজেলার ভিটি গ্রামের ফারুক হোসেনের ছেলে।
এ বিষয়ে র্যাব-১-এর কর্মকর্তা মো. রাকিব হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গুলশানে অভিযান চালিয়ে ৫৪০ বোতল বিদেশি মদ, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে ইসমত আরা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে একটি লিচু বাগানে আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
৫ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পশ্চিম ভেলাবাড়ি নয়ারহাট এলাকার বাসিন্দা।
৭ মিনিট আগে
সম্প্রতি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে যাওয়া বিদেশি নাগরিকদের হেনস্তা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আকাশ। বিদেশি নাগরিকদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেন তিনি। এ নিয়ে মামলা হলেও এখনো আকাশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীর একটি বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে অর্ধশত ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার দুপুরের পর উপজেলার মুলাডলি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের আন্তবিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫৬
১৩ মিনিট আগে