
ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আজ শুক্রবার সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির রবীন্দ্রসরোবর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এটি শেষ হয়।
আজ সকাল সাড়ে ৭টায় রবীন্দ্রসরোবর থেকে শুরু হওয়া র্যালিতে ১৯০ জন সাইক্লিস্ট এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম র্যালির উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল-আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকাকে বসবাসযোগ্য করার জন্য সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ঢাকাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার জন্য পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
পরিচ্ছন্নতা ও মশকনিধন ডিএসসিসির একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে এ বিষয়ে নাগরিকদের সম্পৃক্ততা ও সহযোগিতা কামনা করেন প্রশাসক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় সব প্রধান এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং তা সরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবির অভিযোগে ঠাকুরগাঁওয়ে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। আজ রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
১ ঘণ্টা আগে
নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে নাঈম নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই হত্যা মামলায় অভিযুক্ত আসামি ও চিহ্নিত মাদক কারবারি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০)। এ ঘটনায় তাঁর এক সহযোগীও গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে