Ajker Patrika

বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা রিশিডিউল বিষয়ে আলোচনা মঙ্গলবার

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৮: ২৮
বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা রিশিডিউল বিষয়ে আলোচনা মঙ্গলবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থগিত হওয়া টার্ম ফাইনাল পরীক্ষা রিশিডিউল করার বিষয়ে আগামীকাল মঙ্গলবার আলোচনা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিন (অ. দা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভায় বিভাগীয় প্রধানসহ শ্রেণি প্রতিনিধিদের (সি. আর) সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান, ডিনবৃন্দ, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার-পরীক্ষার রিশিডিউল বিষয়ে আলোচনা করবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জুলাই ২০২৩ টার্মের স্থগিতকৃত পরীক্ষাসমূহ এবং ৩০ মার্চ হতে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষাসমূহ রিশিডিউল বিষয়ে বিভাগসমূহ হতে প্রাপ্ত প্রস্তাবসমূহ আলোচনা করে চূড়ান্ত প্রস্তাব প্রণয়নের নিমিত্তে সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শ্রেণি প্রতিনিধিদের (ক্লাস রিপ্রেজেনটেটিভ) সঙ্গে মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, সম্মানিত ডিনবৃন্দ, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার-এর এক সভা মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ, গত ২৮ মার্চ মধ্যরাতে বুয়েটে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের প্রবেশকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি প্রতিরোধের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সাদ্দাম হোসেনকে প্রবেশে সহযোগিতা করা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির হলের সিট বাতিল ও ঘটনা তদন্তে কমিটি গঠন করে প্রশাসন। পরে বিষয়টি নিয়ে হাইকোর্টে গেলে সিট ফেরত দিতে ও ছাত্ররাজনীতিতে নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে অপসারণ করে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিককে সেই পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষা স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত