
রাজবাড়ীর সঙ্গে ঢাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে এই পথে দুটি কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল রোববার সকাল থেকে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে।
আজ শনিবার মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে ট্রেন দুটি উদ্বোধন ঘোষণা করেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
জিল্লুল হাকিম বলেন, ‘ভবিষ্যতে এই পথে আরেকটি ট্রেন আমরা চালু করব। পরের ট্রেনটি নতুন বগি দিয়ে শুরু করব। আবার আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা থেকে খুলনা, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত আরেকটি ট্রেন চালু হবে। ওই ট্রেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’
রেলমন্ত্রী জানান, ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটি রেললাইন বানানো হবে। সেটি আটটি জেলাকে যুক্ত করবে। কিন্তু এই অঞ্চলের মাটি ভালো না। তাই পুরো লাইনটি হবে এলিভেটেড (উড়াল)।
জিল্লুল হাকিম বলেন, ‘আমরা চিন্তা করছি, রেলে বর্তমানে দুইটা জোন আছে। আরও দুইটা জোন তৈরি করা হবে। এর একটা হবে ভাঙ্গা-ফরিদপুর। এটির জোনাল অফিস হবে ভাঙ্গায়। এতে করে ভাঙ্গায় রেলের সেবা আরও বাড়বে।
এদিকে যে ট্রেনটি আগামীকাল থেকে চলাচল করবে, সেটি পুরাতন বগি ও ইঞ্জিন দিয়ে চলবে। ঢাকা থেকে রাজবাড়ী যাতায়াতে সময় লাগবে প্রায় দুই ঘণ্টা।
জানা যায়, ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে এক জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে একই রেক দ্বারা রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-ভাঙ্গা রুটে ১২১ ও ১২৪ নম্বর ট্রেনটির নাম প্রস্তাব করা হয়েছে ভাঙ্গা এক্সপ্রেস। আর ভাঙ্গা-রাজবাড়ী রুটে ১২২ ও ১২৩ নম্বর ট্রেনের নাম নির্ধারণ করা হয়েছে চন্দনা এক্সপ্রেস।
ট্রেনটিতে ২৪টি প্রথম, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসনব্যবস্থা থাকবে।
উভয় পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রাবিরতি থাকবে। সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

যশোরে আলমগীর হোসেন (৪০) নামের এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সদরের সুতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। এই ঘটনায় পথচারীরা একজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশকে দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
২ ঘণ্টা আগে
প্যানেল চেয়ারম্যান শামছুল আলম অভিযোগ করেন, ৯ ওয়ার্ডের মধ্যে তিনটিতে চাল বিতরণ শুরু হয় সকাল ১০টায়। কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন মোটরসাইকেলে করে এসে গালিগালাজ শুরু করেন। তাঁরা অফিসের কয়েকটা চেয়ার ভাঙচুর করেন। এক গ্রামপুলিশকে ধাক্কা মেরে ফেলে দেন। অরাজক পরিস্থিতি সামলাতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর খিলক্ষেতের মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
৩ ঘণ্টা আগে