
শিগগিরই দাবি মেনে নেওয়া না হলে বা দাবি অগ্রাহ্য করলে শপথের দাবিতে চলমান আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে আবারও রাজপথে যাবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন, এই আন্দোলনকে এভাবে অগ্রাহ্য করবেন। তাহলে এই আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে আবার রাজপথে যাবে।’
আজ মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
ইশরাক আরও বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তাঁর পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ ক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন যা প্রতারণার শামিল।’
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে। অথচ প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন। ১-৬ বছরের শিশুদের টিকা দেওয়া, টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে। প্রতিটি ওয়ার্ডে তাদের ওষুধ এবং অফিস রয়েছে। মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে স্প্রে মেশিন এবং ফগার মেশিন রয়েছে। সংশ্লিষ্টরা সে কাজ করছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে ১২ ঘণ্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না বলেও জানান তিনি।
ইশরাক বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে সজীব ভূঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে