রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।
আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি সুরুজ মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
মৃত সুমি রাজবাড়ী জেলার জালিয়াকান্দি উপজেলার অলংকারপুর গ্রামের হাশেম আলী মোল্লার মেয়ে। বর্তমানে ঝাউলাহাটি এলাকার ওই বাসায় ছোট ছেলে সিদ্দিককে নিয়ে ভাড়া থাকতেন।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান বলেন, ভোরে খবর পেয়ে দোতলা বাড়ির নিচতলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলছিল।
এসআই আরও বলেন, ওই গৃহবধূর দুই ছেলে। বড় ছেলেকে নিয়ে স্বামী আবুল হোসেন গ্রামের বাড়িতে থাকেন। ১ ফেব্রুয়ারি থেকে ছোট ছেলেকে নিয়ে ঝাউলাহাটির ওই বাসায় ভাড়া থাকতেন। ওই নারী এলাকায় একটি শপিং ব্যাগ কারখানায় কাজ করতেন। রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে