দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসলেও এখনো দিনে দুই শতাধিক রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জনই রাজধানীতে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সাত দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬১ জন। গত শুক্রবার শনাক্ত হয়েছিল ২১৪ জন। তাদের মধ্যে ২১১ জনই রাজধানীর। আর এর আগেরদিন ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ২১৮ জন। এর আগেরদিন শনাক্ত ছিল ২৩৭ জন। এর আগের দিন শনাক্ত ছিল ২৬৪ জন।
গত শুক্রবার সকাল আটটা থেকে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী ভর্তি হন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জন রাজধানী ঢাকায়। গতকাল শনিবার পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩২ জন, শিশু হাসপাতালে ১৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল–সিএমএইচে ৭ জন, কুর্মিটোলায় তিনজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন রোগী ভর্তি হয়েছেন।
রাজধানীতে ডেঙ্গু শনাক্ত হওয়া ১৯৪ জন রোগীর মধ্যে ৬০ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর অবশিষ্ট ১৩৪ জনই বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৪ হাজার ৩১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩১২ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯৯৭ জন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৯৫৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৩৯ জন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে