পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠেছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ের সামনে বিক্ষোভে এ দাবি তোলা হয়।
কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের ব্যানারে বিক্ষোভ হয়নি। বিক্ষোভকারীরা বিনিয়োগকারী হিসেবে পরিচয় দেন। তাঁরা বিএসইসির ভেতরে প্রবেশ করতে পারেননি। মূল ফটকের বাইরে ফুটপাতে অবস্থান করেন।
এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্লে-কার্ড দেখা যায়। সেসব কার্ডে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মাহবুবুল আলম, মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামের মতো কর্মকর্তার নাম লেখা ছিল। শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে সকল নির্বাহী পরিচালকসহ অসৎ কর্মকর্তাদের পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা।
তবে বিক্ষোভকারীদের পরিচয় সম্পর্কে জানে না বিএসইসি। এ বিষয়ে বিএসইসির এক কর্মকর্তা বলেন, তাঁরা বিএসইসির কেউ নয়, বহিরাগত। কোনো সংগঠনের ব্যানারে আসেনি। তাঁরা কে জানা নেই।
এর আগে গত বৃহস্পতিবার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের খোঁজে বিএসইসির সামনে বিক্ষোভ করেন কয়েকজন। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে শিবলী রুবাইয়াত বিএসইসিতে আসেননি। এরপর গতকাল শনিবার মধ্যরাতে বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে