কিশোরগঞ্জে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের ঝিকরজোড়া এলাকার সোহেল মিয়ার মাছের খামারে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে আবুল কালাম ও কটিয়াদী উপজেলার সহশ্রাম গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে জুয়েল মিয়া।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতদের স্বজনেরা জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের ঝিকরজোড়া এলাকার একটি মৎস্য খামারে আজ সকালে পরিচর্যার কাজ করেছিলেন তিন কর্মচারী। সকালে বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। এ সময় বজ্রপাতে মাছের খামারের ওই তিন কর্মচারী গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কুয়েত মিয়া ও আবুল কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত রতন মিয়া (৪৫) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্যদিকে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে