রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার একটি হোস্টেল থেকে মাহফুজা আক্তার (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে খিলক্ষেত থানা-পুলিশ নিকুঞ্জ-২ এর ৩ নম্বর রোডের-২৬ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলা থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহতের বাড়ি গাজীপুর জেলায়। তাঁর বাবার নাম নুর আহমেদ খান ও মা রওশন আরা। তাঁর পরিবার রাজধানীর কদমতলী মুরাদপুর এলাকায় থাকেন।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরী জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় নিকুঞ্জ-২ এর একটি হোস্টেলের ৬ষ্ঠ তলার রুমের ভেতর থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি বিছানায় শায়িত অবস্থায় ছিল।
এসআই আরও জানান, ওই ভবনটি ব্যক্তিমালিকানাধীন। তবে ভবনটির মালিক এটি হোস্টেল হিসেবে বিভিন্ন শিক্ষার্থীদের কাছে ভাড়া দিয়েছেন। গত বছরের জানুয়ারি মাস থেকে মাহফুজা আক্তার ওই হোস্টেলের কক্ষটিতে ভাড়া থাকেন। তাঁর কক্ষে আরও একজন থাকে। তবে গতকাল সে গ্রামের বাড়িতে ছিল।
আশপাশের ভাড়াটিয়াদের বরাত দিয়ে এসআই সাবরিনা বলেন, গতকাল দুপুরের পরে পাশের রুমের বাসিন্দারা মাহফুজার রুমের ভেতর থেকে ফোনে চিল্লাচিল্লি করার শব্দ শুনতে পান। এরপর বিকেলে তাঁর রুমের দরজা বন্ধ দেখে আশপাশের রুমমেটরা তাঁকে ডাকাডাকি করে। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে হোস্টেল কর্তৃপক্ষকে জানালে তখন সবাই মিলে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে লোহার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে নিজেরাই ঝুলন্ত অবস্থা থেকে বিছানায় নামিয়ে আনেন। এরপর থানায় খবর দেয়।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে সে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে বলে জানান এসআই সাবরিনা।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে এসআই উল্লেখ করেন, মৃত মাহফুজার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পাওয়া গেছে। এই ঘটনায় খিলক্ষেত থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এসআই সাবরিনা রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আমাদের কাছে আত্মহত্যা মনে হচ্ছে। আমরা মাহফুজার স্বজনদের সঙ্গে কথা বলেছি, তাঁরাও তাঁর মৃত্যুর বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি। কেন তিনি আত্মহত্যা করেছে সে বিষয়ে কোনো কিছু বলতে পারছেন না। তাঁরা বলছেন মাহফুজা খুব শান্তশিষ্ট ও নরম স্বভাবের ছিল। কারও সঙ্গে তেমন বেশি কথা বলত না। খুবই মেধাবী ছিলেন তিনি। সবাই তাঁকে ভালো জানত।
মৃত মাহফুজার ভাই মেহেদি হাসান মুন্না জানান, ২০১৯ সালে ময়মনসিংহ মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছে মাহফুজা। এরপর সে টঙ্গীতে একটি গার্মেন্টসের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিল। পাশাপাশি তিনি এফসিপিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর আগেও সে দু-তিনবার পরীক্ষা দিয়েছে। নিকুঞ্জ এলাকার ওই হোস্টেলে থেকে কোচিং করছিল সে। গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর শুনতে পাই। কী কারণে সে গলায় ফাঁস দিতে পারে সে বিষয়ে কিছু বলতে পারছি না।

বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় এ বছর দেড় হাজারের অধিক বিদ্যালয়ের নবম শ্রেণির প্রায় ৬০ হাজার শিক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছে। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নিবন্ধন ফি বাবদ শিক্ষা বোর্ড নিয়েছে ৩৮৬ টাকা। কিন্তু অন্য বোর্ডের চেয়ে ১৭০ টাকা বেশি নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষক-অভিভাবকেরা।
৪ মিনিট আগে
একসময় যে মাঠজুড়ে ছিল সবুজের সমারোহ, সেখানে এখন গড়ে উঠছে কলকারখানা, বসতবাড়ি আর পাকা সড়ক। এই চিত্র ময়মনসিংহের। দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের চাপে গত এক দশকে জেলায় কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর কৃষিজমি। সবচেয়ে বেশি কৃষিজমি হারিয়েছে শিল্পনগরী ভালুকা। কৃষিজমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদন, কৃষকের জীবিকা ও পরিবেশ...
৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরার মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন ভবন পুরোনো এলাকায় না করে চেয়ারম্যানের সুবিধামতো তাঁর বাড়ির কাছে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন পুরোনো ইউপি ভবন এলাকার এক জমিদানকারী।
১২ মিনিট আগে
সিএনজি স্টেশনে টানা দুই রাত কাটিয়েছেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক আজিজুর রহমান। বাড়িতে থাকা স্ত্রী ও চার বছরের শিশুসন্তানের খাবারের ব্যবস্থা হয়েছে সামান্য জমানো টাকা আর দোকানের বাকির ওপর। বাড়তি খরচ এড়াতে নিজে সিএনজি স্টেশনের পাশের টংদোকানে রুটি-কলা দিয়ে...
১৫ মিনিট আগে