
‘বিয়ের প্রলোভনে ধর্ষণের’ অভিযোগে বান্ধবী লায়লা আক্তার ফারহাদের (৪৮) মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন (২৫)। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মামলায় আজ সোমবার (১০ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাউদকান্দি থানার উপপরিদর্শক (এএসআই) মো. রিপন মিয়া জানান।
এএসআই মো. রিপন মিয়া আজকের পত্রিকাকে বলেন, আজ রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে মামুনকে আটক করা হয়। রাত ১২টায় তাঁকে ঢাকার ক্যান্টনমেন্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা। সেই মামলায় অভিযোগ করা হয়, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে মামুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
লায়লার দাবি, ঢাকায় থাকার জায়গা নেই বলে ‘সরল বিশ্বাসে’ মামুনকে নিজের বাসায় আশ্রয় দেন লায়লা। ২০২২ সালের ৭ জানুয়ারি মাকে সঙ্গে নিয়ে মামুন লায়লার বাসায় উঠেন। ওইদিন থেকে তাঁরা দুজন একই কক্ষে থাকতে শুরু করেন। এরপর মামুনের বাবা-মা মাঝেমধ্যেই এসে সেখানে থাকতেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ মামুন একাধিকবার ‘ইচ্ছার বিরুদ্ধে’ লায়লার সঙ্গে শারীরিক সর্ম্পক স্থাপন করেন। একাধিকবার বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। চলতি বছরের ১৪ মার্চ মামুন শোয়ার ঘরে আগের মতোই ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ তাকে ধর্ষণ করেন।
পরে বিয়ের কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন মামুন এবং লায়লাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

ঝিনাইদহে এক নারীকে (৩৯) চাকু ধরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে ঝিনাইদহ সদর থানায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী।
১৩ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে উপজেলার সাহেবাবাদ
১৬ মিনিট আগে
মৌসুমের শেষে এসে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আকস্মিক কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটার কিলন গুঁড়িয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ভাটার মালিকদের কাছ থেকে আদায় করা হয়েছে ১৬ লাখ টাকা জরিমানা।
২৫ মিনিট আগে
ফরিদপুরে ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রেরিত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩০ মিনিট আগে