
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গতকাল বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আটকেরা হলেন—হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ এবং মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন।
হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের সহযোগিতায় দুই শিক্ষার্থীকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের হল থেকেই তাঁদের আটক করে পুলিশ।
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘আটকের বিষয়ে ডিসি মিডিয়া স্যার আপনাদের (সাংবাদিক) বিস্তারিত ব্রিফ করবেন। আমি এতটুকু বলতে পারি।’
আরো পড়ুন:

নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগমকে হত্যা করে লাশে আগুন দেওয়ার ঘটনায় সাবেক মেম্বার বাবুল হোসেন ও তারেক রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ আগস্ট নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৮ আগস্ট আমবাগান থেকে পোড়া লাশ উদ্ধারের পর তদন্তে এ তথ্য উঠে আসে।
২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদরের বহুতি শিয়ালকোল এলাকায় নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাত, মোড়কে অসংগতি এবং মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ময়মনসিংহ ইউনিটের নথি অনুযায়ী, এ অঞ্চলে মোট ২৯৩টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৯৯টি কারখানা গ্যাসনির্ভর। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, চাহিদামতো গ্যাসের চাপ না থাকায় কোনো কোনো কারখানায় অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা।
২০ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগে গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৫০) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। এর আগে আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে
২৫ মিনিট আগে