
রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন বলে দাবি করেছেন তাঁর স্বামী। তবে কী কারণে তাঁর স্ত্রী এই ওষুধ খেয়েছেন, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
আজ বুধবার ভোরের দিকে আদাবর ৫ নম্বর রোডের সি ব্লকের বাসায় ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই গৃহবধূর নাম ইপসিতা নাগ (২৮)। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল থানার সৈদামপুর গ্রামের পীযূষ নাগের মেয়ে। তাঁর স্বামী বিপ্লব সরকার। পেশায় প্রাইভেট কারচালক।
হাসপাতালে আসা গৃহবধূর স্বামী বিপ্লব সরকার জানান, তাঁরা আদাবর চন্দ্রিমা মডেল টাউনের ওই বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া থাকেন। তিনি নিজে বাড়ায় প্রাইভেট কার চালান। তাঁর স্ত্রী ইপসিতা নাগ গৃহিণী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে পাশাপাশি দুই রুমে দুজন ছিলাম। ভোরে আমার স্ত্রী মোবাইল ফোনে মেসেজ দিয়ে জানায় সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে ওই গৃহবধূ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছুই জানাতে পারে নাই স্বজনেরা।’

ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৩০ মিনিট আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৩৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কিছু সাংস্কৃতিক সংগঠন থাকলেও কার্যক্রম নেই বললেই চলে। কোনো সংগঠন ঢাকায় অনুষ্ঠানের ডাক পেলে খোলা মাঠে মহড়া করে তাতে অংশ নেয়। এর বাইরে তেমন কোনো আয়োজন নেই। এ জন্য অবকাঠামো সংকট ও অনুশীলনের উপযুক্ত পরিবেশ না থাকাকেই দুষছেন সাংস্কৃতিক কর্মীরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে পড়ে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে