Ajker Patrika

মনোহরদীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলা ও ভাঙচুর

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলা ও ভাঙচুর

নরসিংদীর মনোহরদীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে একদল যুবক রাতের আঁধারে হামলা ও ভাঙচুর করেছে। গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই হামলা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

পল্লী বিদ্যুতের মনোহরদী জোনাল অফিস সূত্রে জানা যায়, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সময় গতকাল মঙ্গলবার ৪-৫ জনের একদল যুবক উপজেলা পরিষদ সংলগ্ন জোনাল অফিসের ভাড়াকৃত ভবনে আকস্মিকভাবে হামলা চালায়। তাদের ইট পাটকেল নিক্ষেপে অফিসের জানালার কাচ ভেঙে যায়। 

মনোহরদী জোনাল অফিসের ডিজিএম আজিজুর রহমান বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়,৪-৫ জন অজ্ঞাত পরিচয়ের একদল যুবক আকস্মিকভাবে এ হামলা ও ভাঙচুর ঘটিয়েছে। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে এটি হয়ে থাকলে মনোহরদী জোনাল অফিসের খুব কিছু করণীয় নেই। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে কারিগরি সমস্যার কারণে চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন তারা। 

তবে দুই-এক দিনের ভেতর এ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এ কর্মকর্তা। 

আজিজুর রহমান বলেন, এ বিষয়ে এলাকাব্যাপী মাইকিংসহ নানাভাবে গ্রাহকদের পরিস্থিতি অবহিত করে জনসচেতনতা তৈরির চেষ্টা করেছে তাঁর অফিস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত